LipiLab Unicode ↔ Bijoy in seconds + full Word magic ✓ 100% Free forever ✓ No signup needed ✓ Fully private ✓ Works offline Start Free Why LipiLab? Design never breaks Bangla stays Bangla English stays English FREE FOREVER Your data stays in your browser. 100% private — nothing uploaded.
LipiLab Bijoy → Unicode one-click magic any file, any size ✓ DOCX ready ✓ Dark mode ✓ No limits ✓ No signup Try Now Why LipiLab? Tables stay tables Bold stays bold Columns stay columns FREE FOREVER Your data stays in your browser. 100% private — nothing uploaded.
LipiLab — Convert Without Limits Unicode ↔ Bijoy + Word files · Free forever, no signup Get Started
Auto Detect
Converting...

Input

Template loaded

Output

LipiLab দিয়ে কী কী করা যায়?

  • LipiLab হলো বাংলা লেখালেখির দৈনন্দিন কাজগুলো সহজ করার একটি টুল।
  • অনেক অনলাইন কনভার্টারে ফাইলের সাজানো-গোছানো অবস্থা নষ্ট হয়ে যায়। LipiLab তৈরি করা হয়েছে সেই সমস্যাটা মাথায় রেখেই, যাতে আপনার ডকুমেন্ট আগের মতোই থাকে।
  • বাংলা লেখাকে ইউনিকোড থেকে বিজয় কিংবা বিজয় থেকে ইউনিকোডে রূপান্তর করতে চান? শুধু লেখা পেস্ট করলেই LipiLab নিজেই বুঝে নেয় কোন ফরম্যাট থেকে কোন ফরম্যাটে পরিবর্তন করতে হবে।
  • আপনি চাইলে Live Mode ব্যবহার করতে পারেন। এতে লেখার সাথে সাথে পরিবর্তিত ফলাফল দেখতে পাবেন। আর যদি নিজে নিয়ন্ত্রণ করতে চান, তাহলে Convert বাটন চাপলেই হবে।
  • Word ফাইল নিয়েও ঝামেলা নেই। ফাইল আপলোড করুন, কনভার্ট করুন, তারপর আবার ডাউনলোড করে নিন। সবচেয়ে ভালো বিষয় হলো, আপনার ডকুমেন্টের ফরম্যাটিং নষ্ট হবে না। Bold, Italic, Table, Column বা অন্যান্য লেআউট যেমন ছিল, তেমনই থাকবে। ইংরেজি লেখা ইংরেজিতেই থাকবে, বাংলা লেখা বাংলাতেই।
  • কাজ শেষ হলে এক ক্লিকেই ফলাফল ডাউনলোড করতে পারবেন। সাধারণ Text (.txt), Word (.docx) কিংবা PDF — যেটা দরকার, সেটাই বেছে নিন।
  • দ্রুত কাজের জন্য রয়েছে Copy, Paste, Clear, Swap, Undo, Redo এবং পরিচিত Keyboard Shortcut-এর সুবিধা। পাশাপাশি লেখার অক্ষর ও শব্দ গণনাও দেখতে পারবেন।
  • রাতে কাজ করতে স্বাচ্ছন্দ্য পেতে আছে Dark Mode।
  • সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার তথ্য আপনার কাছেই থাকে। LipiLab-এর সব প্রক্রিয়া আপনার ব্রাউজারের মধ্যেই সম্পন্ন হয়। কোনো লেখা বা ফাইল অন্য কোথাও পাঠানো হয় না।
  • আর হ্যাঁ, LipiLab সম্পূর্ণ ফ্রি। ব্যবহার করতে কোনো অ্যাকাউন্ট খোলারও দরকার নেই।

শিগগিরই যুক্ত হচ্ছে আরও কিছু সুবিধা, যেমন Spell Check এবং Related ফিচার সমূহ।

কীভাবে ব্যবহার করবেন

বাংলা লেখা বা Word ফাইল রূপান্তর করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

বাংলা লেখা পেস্ট করুন

প্রথমে Input বক্সে আপনার বাংলা লেখাটি পেস্ট করুন। আপনার লেখাটি যদি আগে থেকেই Word (.docx) ফাইলে থাকে, তাহলে সেটিও আপলোড করতে পারবেন। চাইলে ফাইলটি সরাসরি Input বক্সে Drag & Drop করেও দিতে পারেন। এতে নতুন করে লেখাটি টাইপ করার ঝামেলা থাকবে না। তবে কনভার্ট করার আগে লেখাটি ঠিকভাবে এসেছে কি না, একবার দেখে নিন।

সবচেয়ে ভালো আউটপুট পেতে সাজেশন হচ্ছে ফাইল আপলোড করে কনভার্ট করে আবার Word (.docx) ফাইল ডাউনলোড করা। এতে বাংলা ও ইংরেজি মিক্স শব্দ সঠিক আউটপুট পাবেন। শুধু বাংলা লেখা কনভার্ট করতে পেস্ট মোড যথেষ্ট।

কনভার্সন মোড বেছে নিন

এবার আপনার লেখাটি কোন ফরম্যাটে আছে এবং কোন ফরম্যাটে নিতে চান, সেটি নির্বাচন করুন। আপনার লেখা যদি Unicode ফরম্যাটে থাকে এবং সেটিকে বিজয় ফরম্যাটে নিতে চান, তাহলে Unicode → Bijoy নির্বাচন করুন। আবার বিজয় ফরম্যাটের লেখাকে Unicode-এ রূপান্তর করতে চাইলে Bijoy → Unicode অপশনটি বেছে নিন।

লেখাটি কোন ফরম্যাটে আছে, তা বুঝতে সমস্যা হলে Auto Detect অপশনটি ব্যবহার করতে পারেন। এটি লেখার ফরম্যাট শনাক্ত করতে সাহায্য করবে। সঠিক কনভার্সন মোড নির্বাচন করলে লেখার অক্ষর ও বানান ঠিক রাখার সম্ভাবনাও বেশি থাকে।

কনভার্ট করে ফলাফল দেখুন

কনভার্সন মোড নির্বাচন করার পর আপনার লেখা রূপান্তর করুন। Live Mode চালু থাকলে লেখার সঙ্গে সঙ্গেই কনভার্ট করা ফলাফল দেখতে পারবেন। আর Live Mode বন্ধ থাকলে Convert বাটনে ক্লিক করলেই ফলাফল চলে আসবে।

কনভার্ট করার পর পুরো লেখাটি মনোযোগ দিয়ে দেখে নিন। বিশেষ করে বাংলা অক্ষর, কার-ফলা, যুক্তবর্ণ, শব্দের বানান এবং যতিচিহ্ন ঠিকভাবে এসেছে কি না, তা যাচাই করুন। কোথাও লেখা ঠিকমতো দেখা না গেলে বা শব্দ ভেঙ্গে গেলে Contact অপশনে বলা নিয়ম অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা পরবর্তী আপডেটে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো।

কপি করুন বা ডাউনলোড করুন

সবকিছু ঠিক থাকলে এবার কনভার্ট করা লেখাটি সহজেই কপি করে আপনার প্রয়োজনমতো ব্যবহার করতে পারবেন। চাইলে Download অপশন থেকে DOCX অথবা TXT ফরম্যাটেও ফাইলটি সংরক্ষণ করতে পারেন।

আপনি যদি লেখাটি Microsoft Word-এ ব্যবহার করতে চান, তাহলে DOCX ফরম্যাট বেছে নিতে পারেন। আর শুধু সাধারণ টেক্সট হিসেবে সংরক্ষণ করতে চাইলে TXT ফরম্যাটও যথেষ্ট। ফাইল ডাউনলোড করার পর সেটি একবার খুলে দেখে নিন, যাতে লেখার ফরম্যাট ও অক্ষর ঠিকঠাক আছে কি না নিশ্চিত হতে পারেন। এভাবেই কয়েকটি সহজ ধাপে আপনার বাংলা লেখা Unicode থেকে Bijoy অথবা Bijoy থেকে Unicode-এ রূপান্তর করে নিতে পারবেন।

Word Files? Done in Seconds. Upload · Convert · Download — tables and bold stay as they were Try Free

Word ফাইল কীভাবে কনভার্ট করবেন!

আপনার DOCX ফাইল আপলোড করুন, বাংলা লেখার প্রয়োজনীয় রূপান্তর করুন, তারপর ফাইলটি ডাউনলোড করুন। ইংরেজি লেখা ও ডকুমেন্টের formatting যতটা সম্ভব অক্ষত রাখার জন্য ফাইলটি ডাউনলোডের পর একবার যাচাই করে নিন।

  • DOCX ফাইল আপলোড
  • Unicode ↔ Bijoy রূপান্তর
  • রূপান্তরিত ফাইল ডাউনলোড
  • একই ফাইলে বাংলা ও ইংরেজি লেখা (যাচাই করে নিন)
  • Bold, টেবিল, কলাম ও লেআউট যতটা সম্ভব অক্ষত (যাচাই করে নিন)
Keep Your Word Layout Intact Upload · Convert · Download — check mixed Bangla and English once Upload Now

সাধারণ জিজ্ঞাসা

LipiLab ব্যবহার করতে কি অ্যাকাউন্ট খুলতে হবে?

না, LipiLab ব্যবহার শুরু করতে আলাদা অ্যাকাউন্ট তৈরি বা সাইনআপ করার প্রয়োজন নেই। ওয়েবসাইটে প্রবেশ করেই আপনি বাংলা লেখা কনভার্ট করতে পারবেন। আপনার প্রয়োজন অনুযায়ী Unicode থেকে Bijoy অথবা Bijoy থেকে Unicode অথবা Auto মোড সিলেক্ট করে কাজ শুরু করুন। সহজে বাংলা লেখা রূপান্তর করার জন্য পুরো প্রক্রিয়াটি যতটা সম্ভব সরল রাখা হয়েছে।

LipiLab-এ আমার লেখা বা Word ফাইল কীভাবে প্রসেস করা হয়?

LipiLab-এর কনভার্সন প্রক্রিয়া আপনার ব্রাউজারেই সম্পন্ন হয়। অর্থাৎ, লেখা রূপান্তর করার জন্য আপনার দেওয়া টেক্সট বা Word ফাইল আলাদাভাবে কোনো সার্ভারে পাঠানো হয় না। আপনি লেখা পেস্ট করে অথবা Word (.docx) ফাইল ব্যবহার করে কনভার্সন করতে পারবেন, তারপর ফলাফল দেখে কপি বা ডাউনলোড করতে পারবেন ফরম্যাট ঠিক রেখেই।

Unicode ও Bijoy-এর মধ্যে পার্থক্য কী? কোনটি আমার প্রয়োজন?

Unicode বর্তমানে ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম, ইমেইল এবং বিভিন্ন আধুনিক অ্যাপে বাংলা লেখার জন্য বহুল ব্যবহৃত। অন্যদিকে, Bijoy ফরম্যাট পুরোনো বাংলা ডকুমেন্ট এবং কিছু প্রকাশনা-সংক্রান্ত কাজে এখনও ব্যবহৃত হয়।

আপনি যদি অনলাইনে বাংলা লেখা প্রকাশ করতে চান, তাহলে সাধারণত Unicode প্রয়োজন হয়। আর কোনো পুরোনো Bijoy-ভিত্তিক ডকুমেন্ট নিয়ে কাজ করলে Bijoy ফরম্যাট দরকার হতে পারে। LipiLab-এর সাহায্যে প্রয়োজন অনুযায়ী দুই ফরম্যাটের মধ্যে বাংলা লেখা রূপান্তর করতে পারবেন। কোন ফরম্যাটের লেখা ব্যবহার করছেন, তা বুঝতে অসুবিধা হলে Auto Detect অপশন ব্যবহার করে দেখতে পারেন।

একই Word ফাইলে বাংলা ও ইংরেজি লেখা থাকলে কি দুটোই পরিবর্তন হবে?

একই ডকুমেন্টে বাংলা ও ইংরেজি লেখা থাকলে কনভার্সনের সময় প্রয়োজনীয় বাংলা অংশ রূপান্তর করার জন্যই প্রক্রিয়াটি তৈরি করা হয়েছে। ইংরেজি লেখা এবং ডকুমেন্টের অন্যান্য অংশ যথাসম্ভব আগের মতো রাখার চেষ্টা করা হয়।

তবে ফাইলের গঠন, ব্যবহৃত ফন্ট এবং ফরম্যাটিংয়ের ধরন অনুযায়ী ফলাফল ভিন্ন হতে পারে। তাই কনভার্সন শেষে ফাইলটি খুলে বাংলা লেখা, ইংরেজি অংশ, টেবিল, Bold এবং কলামগুলো ঠিক আছে কি না দেখে নিন। বিশেষ করে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট প্রিন্ট বা শেয়ার করার আগে একবার যাচাই করে নেওয়া ভালো। যদি কোনো সমস্যা থাকে তাহলে Support এ যোগাযোগ করার অনুরোধ রইল।

কনভার্সনের পর লেখায় সমস্যা হলে কী করব?

কনভার্সনের পর কোনো শব্দ ভুল দেখালে বা Word ফাইলের কিছু অংশ ঠিকভাবে না এলে প্রথমে মূল লেখা ও রূপান্তরিত ফলাফল মিলিয়ে দেখুন। এরপর প্রয়োজন অনুযায়ী Unicode → Bijoy অথবা Bijoy → Unicode সিলেক্ট করে আবার চেষ্টা করতে পারেন।

সমস্যাটি থেকে গেলে LipiLab-এর Support-এ বিস্তারিত জানাতে পারেন। সম্ভব হলে মূল লেখা ও কনভার্সনের পরের ফলাফলের স্ক্রিনশট যুক্ত করুন। Word ফাইলে সমস্যা হলে কোন অংশে সমস্যা হয়েছে এবং সেটি টেবিল, ফন্ট, Bold বা অন্য কোনো ফরম্যাটিংয়ের সঙ্গে সম্পর্কিত কি না, তা উল্লেখ করলে বিষয়টি বুঝতে সুবিধা হবে। যাতে সমস্যাটা সহজে পরের আপডেটে সমাধান করা যায়।

LipiLab ব্যবহার করতে কি কোনো টাকা দিতে হয়?

LipiLab-এর বর্তমানে চালু থাকা কনভার্টার সুবিধাগুলো বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। বাংলা লেখা Unicode ও Bijoy-এর মধ্যে রূপান্তর করতে বা Word (.docx) ফাইল নিয়ে কাজ শুরু করতে আলাদা অ্যাকাউন্ট তৈরির প্রয়োজন নেই।

ওয়েবসাইটে যেসব সুবিধা বর্তমানে চালু রয়েছে, সেগুলো সরাসরি ব্যবহার করতে পারবেন। নতুন কোনো ফিচার যুক্ত হলে তার বিস্তারিত তথ্য ওয়েবসাইটে জানানো হবে।

Spell Check ও Related ফিচারগুলো কোথায় পাব?

Spell Check এবং Related ফিচারগুলো নিয়ে কাজ চলছে। বর্তমানে এগুলো ব্যবহার করার জন্য চালু করা হয়নি। তাই এই মুহূর্তে LipiLab-এর টেক্সট কনভার্সন সুবিধাগুলো ব্যবহার করতে পারবেন ফ্রিতে।

ভবিষ্যতে নতুন ফিচারগুলো চালু হলে ওয়েবসাইটে জানানো হবে। নতুন আপডেটের জন্য LipiLab ওয়েবসাইটে নজর রাখতে পারেন।

Professional Bangla Document Tools Convert, edit and export Bangla text without losing formatting. Start Free

Contact / Support

আপনি যদি কোনো ফাইল বিজয় থেকে ইউনিকোডে বা ইউনিকোড থেকে বিজয়ে কনভার্ট করার পর কাঙ্ক্ষিত ফলাফল না পান, তাহলে আপনার ফাইলের স্ক্রিনশট এবং কনভার্ট করার পর ডাউনলোড করে যে ফাইলে সমস্যা পেয়েছেন সেই সমস্যার স্ক্রিনশট শেয়ার করুন দয়া করে। আমরা সংশোধন করার চেষ্টা করব।

তাছাড়া কোনো ফিচার-সংক্রান্ত পরামর্শ বা অভিজ্ঞতা শেয়ারিংয়ের জন্যও আমাদের নির্দ্বিধায় মেইল করতে পারেন।

Contact: unknownacone@gmail.com

Stuck on a File? We Can Help Send a screenshot of the original and the converted file Email Us